শুধু শোক পালন করলে চলবে না: আইন মন্ত্রী

সময় বেশী লাগলেও বঙ্গবন্ধুর খুনীদের রায় কার্যকর অবশ্যই করতে হবে বলে জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। জাতীয় শোক দিবস উপলক্ষে শুক্রবার (৬ আগস্ট) বেলা ১২টার দিকে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল আলোচনাকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী ঢাকায় থেকেই এই আলোচনায় যোগ দেন। দলের নেতাকর্মীরা ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যতই সময় লাগুক না কেন বঙ্গবন্ধুর খুনিদের রায় কার্যকর করা হবে। তাদেরকে ধরে আনতে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।

তিনি আরও বলেন, ১৫ আগস্টকে সামনে রেখে শুধু শোক পালন করলে চলবে না। বঙ্গবন্ধুর স্বপ্ন আদর্শ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

সভায় কোন প্রকার কাঙ্গালী ভোজ না রাখার পরামর্শ দেন মন্ত্রী। করোনাকালীন দুস্থ ও কর্মহীন মানুষদের খাদ্য সহায়তার কথা জানালেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী আওয়ামী লীগকে গণতান্ত্রিক দল হিসেবে আখ্যায়িত করেন। তবে এ সময় নেতাকর্মীদের পরনে কালো ব্যাজ না থাকায় দুঃখ প্রকাশ করেন। পরে সার্বক্ষণিকভাবে কালো ব্যাজ ধারণের নির্দেশ দেন তিনি।

উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, মো. জালাল উদ্দিন, আবুল হাসেম নোয়াব মিয়া, খোকন খান, মুজিবুর রহমান নান্নু মিয়া. মো. মজনু মিয়া, আলমগীর ভূঁইয়া, শাহবুদ্দিন বেগ শাপলু, শাখাওয়াত হোসেন নয়ন, মো. ইদন মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, আওয়ামী লীগ নেতা গোলাম সামদানী ফেরদৌস, মো. শাহ আলম, লুৎফুর রহমান, পারভেজ ভূঁইয়া প্রমুখ।

সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল। দোয়া পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর