লবিংয়ের মাধ্যমে ফোর্বসে পরী

গত বছর আমেরিকা প্রখ্যাত ম্যাগাজিন ফোর্বসে সেরা ১০০ ডিজিটাল তারকা তালিকায় জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

জানা যায়, প্রভাবশালীদের সাহায্যে লবিংয়ের মাধ্যমে পরী এ জায়গা পেয়েছেন। এশিয়া প্রশান্ত মহাসাগরের ১০০ কন্ঠশিল্পী, চিত্র ও টেলিভিশন শিল্পীদের নিয়ে এই তালিকা তৈরী করেছিল ফোর্বস।

ভ্রমণ ভীষণ পছন্দ পরীমণির। তাঁর আয়ের উৎস সবার অজানা থাকলেও পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। সর্বশেষ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দেখে গেছে পরীমণিকে। একটি বিলাসবহুল ইয়টে সাগরে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। সেখানকার ছবি নিজের সোশাল হ্যান্ডেলেও প্রকাশ করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, বুধবার রাতে বনানীর বাসায় পৃথক অভিযান চালিয়ে পরীমনি ও রাজকে আটক করে র‍্যাব। অভিযানকালে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বার্তাবাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর