আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে মাদক মামলায় বৃহস্পতিবার(৫ আগস্ট) রাতে ঢাকা মহানগর মুখ্য মহানগর হাকিম আদালতে তোলা হয়। কিন্তু পক্ষে আদালতে লড়তে এজলাসে হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে বিরক্ত হয়ে বিচারক এজলাস ছাড়তে বাধ্য হন।
বৃহস্পতিবার(৫ আগস্ট) বিকালে র্যাব বনানী থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। পরে রাতে ঢাকার সিএমএম আদালতে পরীমনিকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আব্দুল্লাহ আবু জানান, পরীমনিকে আদালতে হাজির করার পর তার পক্ষে আদালতে লড়তে ওকালতনামায় সই করা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আইনজীবীরা। এরই মধ্যে রাত ৮টা ৩২ মিনিটে এজলাসে আসেন বিচারক।
এ সময় আইনজীবীদের উদ্দেশ্য করে বিচারক বলেন, ‘আগে আপনারা ঠিক করেন, কে আসামি পরীমনির আইনজীবী হবেন। তারপর শুনানি হবে।’
তারপরও হট্টগোল বন্ধ না হলে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ ৮টা ৩৬ মিনিটে তিনি এজলাস ছেড়ে চলে যান। পরিসস্থিতি কিছুটা শান্ত হলে রাত ৮টা ৫৪ মিনিটে বিচারক ফের আদালতে আসেন। আইনজীবী নিয়োগে শেষ পর্য্ন্ত বিচারক হস্তক্ষেপ করেন। তিনি আইনজীবীদের তালিকা পরীমনিকে দিলে তিনি সেখান থেকে ৬ জনের নাম চূড়ান্ত করেন। এরপর মামলার শুনানি শুরু হয়।
বার্তাবাজার/পি