দেশে প্রাণঘাতী করোনায় গত ২৪ ঘন্টায় ২২ জেলায় ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন ৪৪ জন। রাজশাহীতে উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন, সাতক্ষীরায় ২ জন, ময়মনসিংহে ১৪ জন, কুষ্টিয়ায় ২, টাঙ্গাইলে ২, বরিশালে ১৪ জন।
ময়মসিংহে করোনা ও উপসর্গ নিয়ে একদিনে রেকর্ড ৩০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ময়মনসিংহের ১৭, নেত্রকোণার ৮, জামালপুরের ৪ ও শেরপুরের ১ জন রয়েছেন। মৃতদের মধ্যে ১৪ জনের করোনার উপসর্গ ছিলো।
বরিশাল বিভাগে করোনায় ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালের ৫ জন, পটুয়াখালী ও ঝালোকাঠির ৪ জন করে এবং ভোলার ১ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি ১৪ জন উপসর্গ নিয়ে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
এদিকে, রাজশাহী বিভাগে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে রাজশাহীর ৮ জন, নাটোর ও পাবনার ২ জন করে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার ৩ জন রয়েছেন। মৃতদের মধ্যে ৫ জন করোনায় আক্রান্ত ছিলেন।
চট্টগ্রাম বিভাগে করোনায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে ১৭ জন, কুমিল্লায় ১৫ ও চাঁদপুরের ৫ জন রয়েছেন। অন্যদিকে, খুলনা বিভাগে ২২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে খুলনার ৮ জন, কুষ্টিয়ার ১২ জন ও সাতক্ষীরার ২ জন রয়েছেন। এদিকে, করোনা ও উপসর্গ নিয়ে গাজীপুরে ৯ ও টাঙ্গাইলে ৭ জনের মৃত্যু হয়েছে।
বার্তাবাজার/পি