সাতকানিয়ায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতকানিয়ায় দুই পোল্ট্রি ব্যবসায়ীকে প্রবাসী স্ত্রী কর্তৃক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

শুক্রবার(৬ আগষ্ট) সকাল ১০টায় কেরানীহাটের এ্যাপেল রেস্টুরেন্টে চরপাড়া এলাকাবাসীর পক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে মোঃ ইফতেখার হোসেন রনি জানান, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মাহমুদুর রহমানের স্ত্রী জেসমিন আক্তারের লেলিয়া দেওয়া ভাড়াটিয়া সন্ত্রাসী ওই এলাকার মৃত ইউনুচের ছেলে মোঃ জয়নাল আবেদীন ভুয়া, বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে পোল্ট্রি ব্যবসায়ী আরিফুল ইসলাম ইমন ও মোঃ জিসানকে গ্রাম ছাড়া করে। তাদেরকে গুম করে ফেলার ভয় দেখানো হচ্ছে। যার কারণে গ্রাম ছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

এছাড়া মাংস ব্যবসায়ী মোঃ কামাল উদ্দিনের নামেও মিথ্যা প্রচারণা ছড়িয়ে ব্যবসায়ীক সুনামখ্যাতি বিনষ্ট করার অপ-প্রচার চালিয়ে যাচ্ছে ঐ চক্রটি। আমরা চরপাড়ার মানুষ একত্রিত হয়ে এমন ঘৃণিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, নুর হোসেন, কামাল উদ্দিন, এস এম জাহেদ ও লিজা আক্তার।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর