শ্রীনগরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে ৯০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার(৫ আগস্ট) রাত পৌনে ৪টার সময় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো: জহির মোল্লা (২৮) ও মো: রুকু শেখ (২৫)। দুই জনের বাড়িই শ্রীনগরের ভাগ্যকুল এলাকায়।

র‌্যাব-১১, সিপিসি-১ এর কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২টায় অভিযান শুরু হয় পৌনে চারটায় শেষ হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মো: জহির মোল্লা (২৮) ভাগ্যকুল সারেংপাড়ার মৃত আমির মোল্লার ছেলে ও মো: রুকু শেখ (২৫) ভাগ্যকুল গ্রামের মো: শাহজাহান শেখের ছেলেকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ও নগদ ৭৫০০টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আসামীদের শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর