দেশে ১৮ বছরের ওপরে অনেকের জাতীয় পরিচয়পত্র না থাকায় তাদের টিকা দিতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই টিকা দেওয়ার বয়সসীমা ২৫ ঊর্ধ্ব করা হয়েছে বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এ বি এম খুরশীদ আলম।
শুক্রবার(৬ আগস্ট) সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। তিনি বলেন, দেশের সব ইউনিয়নে আগামী ৭ আগস্ট এবং ৮ ও ৯ আগস্ট দুর্গম এলাকায় করোনার টিকা দেওয়া হবে।
স্বাস্থ্যের ডিজি আরো বলেন, আগামী ১০ থেকে ১২ আগস্ট করোনা প্রতিরোধে জোরপূর্বক বাস্তুচ্যুতদের টিকা দেওয়া হবে।
দেশে গত ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এর পরের দিন করোনার টিকার জন্য নিবন্ধনের জন্য ৪০ বছর বয়সসীমা নির্ধারণ করে সরকার।
বার্তাবাজার/পি