পরীমণি-রাজের মামলার তদন্তভার ডিবিতে হস্তান্তর

আলোচিত চিত্রনায়িকা পরীমণি এবং প্রযোজক রাজের বিরুদ্ধে করা মাদকের ২ মামলার তদন্তভার গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার(৫ আগস্ট) মাদক মামলায় পরীমণি এবং মাদক ও পর্ণোগ্রাফি মামলায় রাজসহ গ্রেপ্তার ৪ জনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত।

এর আগে, বুধবার(৪ আগস্ট) বিকেলে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। এ সময় ফেইসবুক লাইভে এসে পরীমণি সাহায্য প্রার্থনা করেন। বলেন, দিনে-দুপুরে তার বাসায় কে বা কারা হামলা চালিয়েছে। পরে অভিযানে পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মদ, আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। আটক করা হয় চিত্রনায়িকা পরীমণিকে। এরপর, পরীমণিকে জিজ্ঞাসাবাদ করতে র‌্যাব সদর দপ্তরে নেয়া হয়।

এরপরই অভিযান চালানো হয় প্রযোজক রাজের বাসায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার র‌্যাব তাদের হস্তান্তর করে বনানী থানায়।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর