রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যু ১৫

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরে শ্বাসকষ্ট নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্ট মাসে (১ আগস্ট থেকে ৬ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) এই নিয়ে মোট ৯৮ জনের মৃত্যু হলো। এই হাসপাতালের করোনা ইউনিটে জুলাই মাসে মোট ৫৩১ জনের মৃত্যু হয়েছিল।

রামেক হাসপাতালে মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজশাহীর ৮, নাটোর ২, পাবনা ২, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়ার একজন করে আছেন।

গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৪০৩ জন। বর্তমানে রাজশাহীতে সংক্রমণের হার ২৩ দশমিক ৮১ শতাংশ।

মাহাবুল ইসলাম/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর