৭-৯ আগস্ট ভ্যাক্সিন ক্যাম্পেইন চলবে সিটি কর্পোরেশনে
সিটি কর্পোরেশন এলাকায় ৭ থেকে ৯ আগস্ট পর্যন্ত ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখা যাবে। এছাড়া প্রয়োজনে হার্ড টু রিচ হার্ড টু রিচ এরিয়ায় ৭ থেকে ৯ আগস্টের মধ্যে ক্যাম্পেইন পরিচালনা করা যাবে। বৃহস্পতিবার (০৫ আগস্ট) সংশ্লিষ্টদের সাথে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন বাস্তবায়ন বিষয়ক এমন নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
অধিদফতরের পরিচালক ও ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটিওর সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এ নির্দেশনাগুলো স্বাক্ষরিত এ নির্দেশনাগুলো সংশ্লিষ্টদের ইতোমধ্যে পাঠানো হয়েছে। সিটি করোপোরেশন কমিটির সদস্য সচিব, জেলা কমিটির সদস্য সচিব, উপজেলা কমিটির সদস্য সচিব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা,পরিচালক (স্বাস্থ্য), করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত-বিভাগীয় কমিটির সদস্য এবং সব পৌরসভার মেডিকেল অফিসারদের পাঠানো হয়।
নির্দেশনায় ৭ আগস্ট থেকে দেশের সব সিটি কর্পোরেশন, পৌরসভা ও উপজেলার জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন এর ক্যাম্পেইন শুরুর কথা বলা হয়েছে। উপজেলা বা পৌরসভার যেসব ওয়ার্ডে ইপিআই কার্যক্রম রয়েছে সেখানে ৮ অথবা ৯ আগস্ট ক্যাম্পেইন পরিচালিত হবে।
নিয়মিত ইপিআই টিকাদান সেশন পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী চলমান থাকবে। নিয়মিত ইপিআই টিকাদান সেশন কোনও অবস্থাতেই বন্ধ করা যাবে না।
ক্যাম্পেইন ২৫ বছরের বেশি বযসীদের ভ্যাকসিন দেওয়া হবে। প্রেগনেন্ট ও ল্যাকটেটিং মায়েদের ভ্যাকসিন দেওয়া হবে না।
বার্তা বাজার/এম