আজ ভয়াবহ হিরোশিমা দিবস

আজ হিরোশিমা দিবস। ছবি: সংগৃহীত

আজ শুক্রবার (৬ আগস্ট) হিরোশিমা দিবস। ১৯৪৫ সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মার্কিন বাহিনী ৬ আগস্ট জাপানের হিরোশিমায় এবং নাগাসাকিতে ৯ আগস্ট বোমাহামলা করে। এতে মারা যায় প্রায় কয়েক লাখ নিরীহ, অসহায় নারী-পুরুষ।

পৃথিবীর ইতিহাসে একে সবচেয়ে ভয়ংকর ও জঘন্যতম হামলা হিসেবে গণ্য করা হয়। নারী-পুরুষ মৃত্যুবরণ করার পাশাপাশি পঙ্গুত্ব বরণ করে লাখ লাখ মানুষ।

এই হামলার মধ্য দিয়েই সমাপ্তি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের। জাপানের আসাহি শিমবুনের এক হিসাবে বলা হয়, বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগের দরুন দুটি শহরে মারা যায় প্রায় ৪ লাখের মত মানুষ। এদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

পারমাণবিক হামলার তেজস্ক্রিয়তা এতই বেশী ছিল যে এখনো সেখানে বিকলাঙ্গ শিশু জন্ম নেয়। এছাড়াও ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ভুগছে অনেক মানুষ। সাতটি দশক পার হলেও সেই ভয়াল দুঃস্বপ্নের কথা ভোলেনি জাপানের মানুষ।

দিবসটি উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিপ্রিয় মানুষ নানা অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করবে।

বার্তা বাজার/এম

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *