নাটোরে জেলা সেচ্ছাসেবক লীগের উদ্যোগে শেখ কামালের জন্মদিন উদযাপন

নাটোর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৫ আগষ্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ কামালের প্রতিকৃতিত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নাটোর জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট খন্দকার ইশতিয়াক আহমেদ ডলার ও সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপনের নেতৃত্বে নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানায়।

এর পর সন্ধ্যায় শহরের কানাইখালি পুরাতন বাসট্যান্ডে জেলা সেচ্ছাসেবকলীগ আয়োজিত এক আলোচনা সভায় শেখ কামালের আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সবার জন্য দোয়া করা হয়।

এসময় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম রমজান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তুজা আলী বাবলু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মালেক শেখ।

এসময় আরা উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নিয়ন হোসেন, প্রচার সম্পাদক তানভীর হাসান শাওন, মহিলা বিষয়ক সম্পাদক মৌমিতা ভট্টাচার্য, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ বীন আজিজ সহ প্রমুখ।

সাকলাইন শুভ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর