পরীমনির বাসা থেকে ২ লাখ টাকার মদ উদ্ধার: আইনজীবীর দাবি খালি বোতল
আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমনির বাসা থেকে উদ্ধার হওয়া বোতল গুলো খালি ছিলো। তার বাসা থেকে মদ ভারা কোনো বোতল উদ্ধার হয়নি বলে দাবি পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী।
বৃহস্পতিবার (৫আগস্ট) রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ আদালতে হাজির করলে আইনজীবী নীলাঞ্জনা রেফাত সুরভী এ দাবি করেন।
এসময় রিমান্ড শুনানিতে অংশ নিয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু বলেন,পরীমনির বাসা থেকে ২ লাখ ১১ হাজার ৫০০ টাকার মদ উদ্ধার করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
এর আগে বনানীর বাসায় মাদকসহ গ্রেফতারের ঘটনায় চিত্রনায়িকা পরীমনিকে আদালতে নেওয়া হয়।
বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমনিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। আাদালত পরীমনিসহ চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পরীমনির আইনজীবী নিলাঞ্জনা রেফাত সুরভীসহ কয়েকজন আইনজীবী এর বিরোধীতা করেন। তিনি বলেন,পরীমনি একজন স্বনামধন্য শিল্পী। আমরা তার জামিনের আবেদন করেছি। তবে আদালত জামিন না-মঞ্জুর করে ৪ দিনের রিমান্ড দিয়েছে।রিমান্ড বাতিলের জন্য দরখাস্ত করেছি আমরা। কারণ এটি একটি চক্রান্তমূলক মামলা। পূর্ব শত্রুতার জের ধরে এই মামলাটি করা হয়েছে।
বার্তা বাজার/টি