কেরানীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে একটি বাড়ি থেকে সাগরিকা (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর নিহতের স্বামী মোঃ সুমন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার শাক্তা ইউনিয়ন বামনশুর ভাকতা এলাকা থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়।

নিহত সাগরিকা গোপালগঞ্জের মুকসুদপুরের ইকরাম সরদারের মেয়ে। সে বর্তমানে মেকানিক্যাল মিস্ত্রি স্বামী সুমনের সাথে ভাড়া বাসায় বসবাস করত।

আপাতদৃষ্টিতে এটি আত্মহত্যা হলেও অন্য একটি সূত্র জানায়, তাদের স্বামী-স্ত্রীর দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হত, আজকেও ঝগড়া-বিবাদের এক পর্যায় স্ত্রীকে মারধর করলে তার মৃত্যু হয়। পরবর্তীতে এটাকে আত্মহত্যার নাটক সাজিয়ে স্বামী পলাতক রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার এসআই আফজাল হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা বুঝা যাবে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর