টাঙ্গাইলের মধুপুরে হেরোইন ও অ্যামারিন এবং অপসোনিল ঔষধসহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার পুন্ডুরা এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে সোহেল মিয়া (৩৬), উপজেলার রায় পাড়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে ফজলুল হক (৫২), উপজেলার মৃত কুঞ্জবিহারী সাহার ছেলে অনিল চন্দ্র সাহা (৫৬), টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গার্লস স্কুল মোড় এলাকার মৃত কাজী মেজবাহ উদ্দিনের ছেলে কাজী তানভীর হাসান ওরফে অপু (৪০)।
এসময় ২ গ্রাম হেরোইন, অ্যামারিন এবং অপসোনিল ঔষধ মাদক দ্রব্য হিসেবে অধিক মূল্যে বিক্রয় করায় তাদের হাতেনাতে গ্রেফতার করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন এবং ঔষধ অবৈধভাবে সংগ্রহ পূর্বক মধুপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। তাদরে বিরুদ্ধে মধুপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাসান সিকদার/বার্তা বাজার/এসবি