পাকুন্দিয়া উপজেলা আ.লীগের কমিটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন ‘রেনু’
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে তৃণমূল আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিলে পাকুন্দিয়া উপজেলা আ.লীগের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ কার্যালয়ে ‘উপজেলা আওয়ামী লীগের সমসাময়িক রাজনৈতিক বিষয়’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন এবং কর্মের উপর আলোচনা অনুষ্ঠান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে শাহাদাৎবরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
তিনি বলেন, ‘মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন। বঙ্গবন্ধুর বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন। তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রোতভাবে জড়িত।
বর্তমান পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির বিরুদ্ধে ‘তাঁর’ অবস্থান পরিস্কার করে বলেন, এই কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ পত্র দিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে এবং এই অভিযোগের অনুলিপি দিয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, দপ্তর সম্পাদক ব্যারিস্টার দিলিপ বড়ুয়াসহ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির কাছে।
আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মোঃ হাদীউল ইসলাম হাদী, সাবেক কমিশনার মোঃ নজরুল ইসলাম আকন্দ জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদেরর সহকারী ইমাম মো: নরুল ইসলাম।
বার্তা বাজার/হুমায়ুন কবীর