বাইচের নৌকা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ভাংচুর ও লুটপাট, আহত ২০

পাবনার সাঁথিয়ায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগ নেতাসহ কম পক্ষে ২০জন আহত হয়েছে। সংঘর্ষের সময় বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেছে একটি পরিবার।

জানা যায়, উপজেলার করমজা ইউনিয়নের আফড়া গ্রামের কাজীলাল ও আনছার পক্ষের মধ্যে বাইচের নৌকা নিয়ে দীর্ঘ দিনের বিরোধ চলছিল। গ্রামের তাছের ফকিরের ছেলে কাওছার (৩০) আনছারের বাইচের নৌকায় উঠলে গত বুধবার (৪ আগষ্ঠ) রাতে কাজীলালের লোকজন ও করমজা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম সহ কজন তাছেরের ছেলে কাওছারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে পূর্বের সংঘর্ষের জেরে পূর্ণরায় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো দেশি অস্ত্র লাঠিশোটা ও ইট ব্যবহার করা হয়।

এতে উভয় পক্ষের ২০জন আহত হয়। আনছার পক্ষের আহতরা হলো-কাওছার (৩৫), হাসনা খাতুন (৫০), রফিকুল ইসলাম (৪০) ,মন্জু (২৫), রাজাই (৪০), ওয়াসিম (২৫), হাইস (২৬), জসিম (২৩), হযরত (৫০), জাহাঙ্গীর (৩০)।

কাজীলাল পক্ষের আহতরা হলেন পাবনা জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক, করমজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম (২৮), লালচাঁদ (৩২), আনার(৩৭), শরীফ(২৫), আলামিন(৪০), আলজব (৩৭), রেজাউল (৪৩), আব্দুল (৪৫), গফুর (৭০)রত্না খাতুন (২৫), আশরাফুল (৪০), রস্তম খা (৬০)।

এদিকে, আফড়া গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, আরিফুল ইসলামের নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালিয়ে ঘরের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাংচুর করেছে। ঘরে প্রবেশ করে ফ্রিজ ও বাক্স ভেঙে গরু বিক্রির ৯০হাজার টাকা লুট করে নিয়ে গেছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে এলাকার পরিবেশ শান্ত করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

মোঃমাসুদ রানা/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর