বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো তিন বোন

প্রতীকী ছবি: বার্তা বাজার

ফুপুর বাড়ি বেড়াতে গিয়ে নদীতে গোসল করতে নেমে একই পরিবারর তিন বোন লাশ হয় ফিরলো নিজ বাড়িতে। নিহতরা হলেন রাবেয়া বাশরী, তার বড় বোন রুবিনা আক্তার ও তাদের চাচাতো বোন সাদিয়া আক্তার।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিকেলে বদরগঞ্জ উপজলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম এলাকায় যমুনেশ্বরী নদীতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।

স্বজনরা জানান, গত এক সপ্তাহ আগে উপজলার ওসমানপুর থেকে নাটারাম শখপাড়ায় ফুপু কহিনুর বাড়িতে বেড়াতে যান সাদিয়া, রাবেয়া ও রুবিনা। ঘটনার দিন বিকেলে ফুপুর বাড়ির পাশে যমুনেশ্বরী নদীত গোসল করত নামেন তারা। সাঁতার না জানায় পা পিছল নদীর প্রবল স্রোতে তলিয় যান তিন বোন ।

আশপাশের লাকজন ছুটে এসে নদী থেকে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে উপজলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদর মৃত ঘাষণা করন।

নিহত তিন বোনের বাড়ি উপজলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুরে।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান, নদীতে গোসলে নেমে তাদের মৃত্যু হয়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রকি আহমেদ /বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *