বর্তমান সময়ের আলোচিত রহস্যময়ী নায়িকা পরীমনিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়।
এছাড়াও প্রযোজক নজরুল ইসলাম রাজকে বং দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও সবুজ আলীর চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ আদেশ দেন।
বনানী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা সাত দিরে রিমান্ডের জন্যে আবেদন করেন। আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বার্তা বাজার/টি