চীন থেকে সাড়ে সাত কোটি ভ্যাকসিন কিনেছে বাংলাদেশ

চীনের উৎপাদিত সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ টিকা কিনেছ সরকার। এরমধ্যে পরিশেঅধ করা হয়েছে দেড় কোটি ডোজ টিকার টাকা।

বৃহস্পতিবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, চলতি মাসেই দেশে ৪৪ লাখ টিকা আসবে। এর মধ্যে আগামী সপ্তাহে আসছে সিনোফার্মের ৩৪ লাখ ডোজ। আর এ মাসের মধ্যেই অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা আসবে। এছাড়া আগামী মাসে কোভ্যাক্স থেকে আসবে ফাইজারের ৬০ লাখ ডোজ টিকা।

এছাড়াও কোভ্যাক্সের বাইরে চলতি মাসে বিভিন্ন উৎস থেকে ক্রয় করা টিকাও দেশে আসবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর