সাংসদ একরামুলের সিদ্ধান্তের পরির্বতন

আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দিবেন এমন বক্তব্যের এক ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পাল্টানের নোয়াখালি ৪ আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী ও তার ছেলে সাবাব চৌধুরী।

তার এ বক্তব্যের পর রাজনৈতিক-অরাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়।

তিনি দুপুর ২ টায় ফেসবুক লাইভে এসে বলেন “আমি আওয়ামী লীগ ছেড়ে দিবো এ কথা বলিনি। বেসরকারি চ্যানেলের একজন স্থানীয় প্রতিনিধি সব সময় আমার সাথে লেগে থাকে। ওই চ্যানেলের স্থানীয় প্রতিনিধি আমার বিরুদ্ধে সব সময় ভুল ও অসত্য তথ্য প্রচার করে থাকে। এজন্য আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এর আগে তিনি বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ শেখ কামালের ৭২-তম জন্মদিন পালন করতে গিয়ে নোয়াখালীর এই আলোচিত সংসদ সদস্য আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে বলেন, আমার ছেলে, আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির সাথে থাকবো না।

নোয়াখালীর রাজনীতির সাথে, সারা বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির সাথে আর থাকবো না। এ রাজনীতি করার চেয়ে না করাই ভালো।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুউদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা লিটন, আবদুল মমিন বিএসসি, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার হোসেন জুয়েল, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট প্রমুখ।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর