শেখ কামালের জন্মদিনে পাবনা সড়ক বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহোদর বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করেন পাবনা সড়ক বিভাগ।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে বেড়া সওজ ষ্ট্যাক ইয়ার্ডে ফলদ, বনজ ঔষুধি জাতের বিভিন্ন প্রকারের বৃক্ষের চারা লাগিয়ে কর্মসূচির উদ্ধোধন করেন পাবনা সওজ, সড়ক সার্কেল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সমীরণ রায়।

এসময় উপস্থিত ছিলেন, পাবনা বেড়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান, পাবনা সওজ, সড়ক বিভাগ নির্বাহী প্রকৌশলী এ,কে,এম,শামসুজ্জোহা, উপ বিভাগীয় প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ, উপ বিভাগীয় প্রকৌশলী, মোঃ ইলিয়াস ফারুক, উপ সহকারী প্রকৌশলী মোঃ মাহাবুল আলম, সাঁথিয়া উপজেলা সহকারি এসিলেন্ট মনিরুজ্জামানসহ সওজ ও সড়ক বিভাগের কর্মকর্তাবৃন্দ।

জন্মদিনে তাকে বিনম্র ভাবে শ্রদ্ধা জানিয়েছেন জেলা সড়ক বিভাগসহ বিভিন্ন সামাজিক, প্রশাসনিক ও রাজনৈতিক সংগঠনের সদস্যরা। শোকের মাস ও করেনাকালীন সময়ের জন্য সীমিত পরিসরে তার জন্মদিনটিকে স্মরণ করা হয়।

মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর