চট্টগ্রামে ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবা সহ আটক ২

আটককৃত ইয়াবা। ছবি: বার্তা বাজার

চট্টগ্রামে ১ কোটি ৪১ লাখ টাকার ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোরে নগরীর নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে তানিম এন্টার প্রাইজ নামের একটি দোকানের সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ আটক করার কথা জানান র‌্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত গণমাধ্যম) মোঃ রকিবুল হাসান।

আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার বাহার ছড়া এলাকার মৃত কবির আহম্মদের ছেলে আবু ছিদ্দিক (২৯) ও একই জেলার উখিয়া থানার বাইলাখালী এলাকার মোঃ জমির আহম্মদের ছেলে মোঃ বেলাল উদ্দিন (২০)।

র‌্যাব-৭ সিপিসি-৩ এর স্কোয়াড কমান্ডার (অতিরিক্ত গণমাধ্যম) মোঃ রকিবুল হাসান জানান, আটক দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন কৌশলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট পাচার করে আসছে।

বৃহস্পতিবার ভোরেও চট্টগ্রামে ইয়াবা সরবরাহের উদ্দেশ্যে তারা একটি পিকআপে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরের দিকে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৪১ লাখ টাকার ৪৬ হাজার ৭৪০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৪১ লক্ষ টাকা।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *