জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে মাগুরা শহরের জামরুল তলা আ.লীগের দলীয় পার্টি অফিসের সামানে এ খাবার বিতরণ করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল উপস্থিত থেকে দুস্থ ও অসহায়দের হাতে খাবার তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তাসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তাছিন জামান/বার্তা বাজার/এসবি