এখনও তালক দেয়নি পরীমনির প্রথম স্বামী ফেরদৌস কবীর সৌরভ এ দাবি করেছেন। তিনি বলেন, পরীর একাধিক বিয়ে হলেও আমাদের মধ্যে তালাক হয়নি এখনো।
ফেরদৌস কবীর সৌরভ জানান, পরী ও তার মধ্যে প্রেমের সর্ম্পক ছিলো। দুই বছরের সম্পর্কের পর ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীবানুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।
তিনি আরও জানান, বিয়ের পরে তারা ঢাকায় আসেন বনশ্রীতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতে। তখন প্রথম পরীকে মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি করেন।
মিরপুর কলেজে পরার সময় মিডিয়া জগতের এক ব্যক্তির নজরে আসনে ‘পরীবানু’। অতঃপর মডেল ও নায়িকা হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। এর পরই ‘পরীবানু’থেকে পরীমনি হয়ে উঠেন হালের এই সেনশেসন।
সৌরভ গণমাধ্যমে বলেন, যখন থেকে পত্রিকায় ছবি ছাপানো শুরু হয়, এর কিছুদিনের মধ্যেই তার চলাফেরায় উশৃঙ্খলতা শুরু হয়। যে কারণে স্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে। একদিন মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমণি বিয়ে করেছেন বলে জানতে পারেন সৌরভ। এরপর ঢাকা ছেড়ে কেশবপুরে ফিরে আসেন তিনি।
তারপর সৌরভ ফুটবল ছেড়ে গিটার হাতে নেন। এক সময় তিনি পরিচিতি পান শিল্পী সৌরভ কবির হিসেবে। তার বন্ধুরা তাকে টেনে নেন আওয়ামী রাজনীতিতে। বর্তমান পৌরসভার ছাত্রলীগ নেতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। ‘পরীবানু’ সর্বশেষ ২০১৫ সালে আমার এলাকায় আসে। তারপরে ২০১৬ সালের তার সাথে ফোনে যোগাযোগ হয়।
উল্লেখ্য,কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছোট ছেলে। দুই বছর প্রেমের পর ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে বিয়ে করেন তিনি।
বার্তা বাজার/টি