সিংগাইরে শেখ কামালের ৭২তম জন্মদিন পালন

মানিকগঞ্জের সিংগাইরে বঙ্গবন্ধুপুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠক শহীদ শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলার ক্রীড়া সংস্থার আয়োজনে কেক কেটে দিন উদযাপন করেন।

বৃহস্পতিবার(৫ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ কেক কাটার আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.সায়েদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল কোচ মো. সোহরাব হোসেন, ক্রিকেট কোচ আল-মামুন, বাংলাদেশ ক্রিকেট টিম অর্নুধ্ব-১৯ দলের খেলোয়ার আইচ মোল্লা,

এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আব্দুল আজিজ মোল্লা, যুগ্ম সম্পাদক মো.শহিদুল ইসলাম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মো. জসিম উদ্দিন খান, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি মো. ফারুক হোসেন ও এস.কে মানিক,পৌর ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদ, যুগ্ম সাধারন সম্পাদক আখতারুজ্জামান সেতু প্রমুখ।

মিলন মাহমুদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর