আ.লীগ ছাড়ার ঘোষণা দিলেন এমপি একরাম!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ কামালের জন্মদিন অনুষ্ঠানে আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলোচিত-সমালোচিত নেতা একরামুল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ শেখ কামালের ৭২-তম জন্মদিন পালন করতে গিয়ে নোয়াখালীর এই আলোচিত সংসদ সদস্য আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে বলেন, আমার ছেলে, আমি আমরা সিদ্ধান্ত নিয়েছি রাজনীতির সাথে থাকবো না।

নোয়াখালীর রাজনীতির সাথে, সারা বাংলাদেশের আওয়ামী লীগ রাজনীতির সাথে আর থাকবো না। এ রাজনীতি করার চেয়ে না করাই ভালো।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সামছুউদ্দিন জেহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা লিটন, আবদুল মমিন বিএসসি, সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গুলজার হোসেন জুয়েল, জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট প্রমুখ।

এম.এস আরমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর