বর্তমান সময়ের আলোচিত রহস্যময়ী নায়িকা পরীমনিকে, প্রযোজক নজরুল ইসলাম রাজকে মাদক মামলায় সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করবে পুলিশ।
বৃহস্পতিবার (৫আগস্ট) বিকেল বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নূরে আজম মিয়া বলেন, সামালোচিত নায়িকা পরীমনি ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে পৃথক দু’টি মামলা করা হয়েছে।
এ দু’টি মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করবেন তদন্ত কর্মকর্তা।’
বর্তমান সময়ের আলোচিত রহস্যময়ী নায়িকা পরী মনিকে, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকেও বিকেলে বনানী থানায় হস্তান্তর করেছে র্যাব। বৃহস্পতিবার (৫ আগস্ট) আদালতে পাঠানো হবে বলে জানা যায়।
র্যাবের অভিযানে গতকাল বুধবার তার বাননীর বাসা থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।
গতকাল বুধবার (৪ আগস্ট) র্যাবের অভিযানে আলোচিক নায়িকা পরীমনির বাস থেকে আটক আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়েছে। পরে কথিত প্রযোজক ‘ রাজ মাল্টিমিডিয়া’র কর্ণধার প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার এক সহযোগী সবুজ আলীকেও আটক করে থানায় হস্তান্তর করেছে র্যাব।
উল্লেখ্য, গতকাল র্যাবের অভিযানের সময় পরীমনি তার ফেসবুক ভেরিফাইড পেইজ থেকে লাইভে আসেন। এসসময় অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে।
আমি ভয় পাচ্ছি। পরে বিকেল বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। রাত ৮টার দিকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদসহ পরীমনিকে আটক করে র্যাব সদরদফতরে নেওয়া হয়।
বার্তা বাজার/টি