সাতক্ষীরায় চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার করলেন আওয়ামী লীগে নেতা তুফান

আওয়ামী লীগে নেতা তুফানের রাস্তা সংস্কার । ছবি: বার্তা বাজার

রাস্তায় চলাচলকারী ভ্যানচালক এবং পথচারীদের কথা শুনে চলাচলের অযোগ্য সড়ক সংস্কার করে দিলেন আওয়ামী লীগ নেতা তুফান।

চলতি বর্ষার মৌসুমে টানা বৃষ্টিতে কালিগঞ্জ উপজেলার নলতা মানিকতলা থেকে মাটিকোমরা পর্যন্ত সড়কের মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে। এতে চলাচলের ব্যাপক সম্যার সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে এ পথের চলাচলকারীরা।

বিষয়টি স্থানীয় পথচারী ও ভ্যানচালকরা নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলতা ইউনিয়নের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী খাদেমুল ইসলাম তুফান কে জানান। তিনি বিষয়টি জেনে ১০ টি পয়েন্টে নিজ খরচে ইট, বালু দিয়ে চলাচলের যোগ্য করেন। ফলে ঐ সড়কে ভোগান্তি কমে এসে সহজে যাতায়াত শুরু হয়েছে।

এদিকে, এ কাজের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, বেসরকারি সংস্থা ইডার নির্বাহী পরিচালক আকতার হোসেন, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম টুটুল, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, সহ-সভাপতি জাহিদ হোসেন সানি, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তাফি সুজন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মীর খায়রুল আলম /বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *