ছাত্রলীগের সহ-সভাপতি হলেন মুন্সিগঞ্জের রবিউল ইসলাম অপু

মুন্সিগঞ্জ জেলার (টঙ্গীবাড়ি উপজেলার) কৃতি সন্তান ও ঢাকা কলেজের মেধাবী ছাত্র ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ এর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম অপু -কে ঢাকা মহানগর ছাত্রলীগ (দক্ষিন)এর সহ-সভাপতি নির্বাচিত করায় জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা-কে এবং বাংলাদেশ ছাত্রলীগ এর সংগ্রামী সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং বিপ্লবী সাধারন সম্পাদক গোলাম রাব্বানী ও বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সংগ্রামী সভাপতি মোঃমেহেদী হাসান-কে এবং বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ জুবায়ের আহমেদ-কে প্রানঢালা শুভেচ্ছা ও মুজিবীয় অভিনন্দন ।
বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মো. মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদের সুপারিশক্রমে শুক্রবার এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন বাংলদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ এর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম অপু ।

রবিউল ইসলাম অপু ঢাকা কলেজ ছাত্রলীগ এর সদস্য থেকে কর্মদক্ষতার দূরদর্শিতার মধ্য দিয়ে বেড়ে ওঠা এক ছাত্রলীগের কর্মী। আওয়ামী পরিবার থেকেই বেড়ে উঠেছেন। স্কুলজীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে তিনি সম্পৃক্ত। ছাত্রলীগের একজন কর্মী থেকে তিনি আজ মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি। এ নিয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, আমি সহ-সভাপতি হয়েছি সেটা বড় কথা নয়, আমি ছাত্রলীগের জন্য কি দিতে পেরেছি সেটা বড় কথা। আমি ছাত্রলীগের জন্য কাজ করে যাচ্ছি এবং যাব। পদ-পদবি দায়িত্বমাত্র। ভবিষ্যতেও আমি ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।

এদিকে রবিউল ইসলাম অপু সহ-সভাপতি নির্বাচিত করায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানা ও ঢাকার কদমতলি থানার বাসিন্দাদের উৎসবের আমেজ বিরাজ করছে সর্বমহলে। শুক্রবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে অভিনন্দন জানাতে শুরু করে শত শত নেতাকর্মী।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর