পরীমনি-রাজকে মামলা দিয়ে বনানী থানায় হস্তান্তর, পাঠানো হচ্ছে আদালতে

বর্তমান সময়ের আলোচিত রহস্যময়ী নায়িকা পরীমনিকে, প্রযোজক নজরুল ইসলাম রাজ এবং তাদের দুই সহযোগীকেও বনানী থানায় হস্তান্তর করেছে র‍্যাব। আজই বৃহস্পতিবার ( ৫ আগস্ট) আদালতে পাঠানো হবে বলে জানা যায়।

র‌্যাবের অভিযানে গতকাল বুধবার তার বাননীর বাসা থেকে গ্রেফতার করা হয়। সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান, র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মইন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকলে ৫টার দিকে র‍্যাব সদরদপ্তর থেকে তাদের নিয়ে যাওয়া হয় বনানী থানায়।

গতকাল র‌্যাবের অভিযানে আলোচিক নায়িকা পরীমনির বাস থেকে আটক আশরাফুল ইসলাম দীপুকে আটক করা হয়েছে। পরে কথিত প্রযোজক ‘ রাজ মাল্টিমিডিয়া’র কর্ণধার প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার এক সহযোগী সবুজ আলীকেও আটক করে থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

উল্লেখ্য, গতকাল র‌্যাবের অভিযানের সময় পরীমনি তার ফেসবুক ভেরিফাইড পেইজ থেকে লাইভে আসেন। এসসময় অজ্ঞাত বিভিন্ন পোশাকের কয়েকজন ব্যক্তি বাসার বাইরে থেকে কলিং বেল দিয়ে দরজা খুলতে বলছে। আমি ভয় পাচ্ছি। পরে বিকেল বিকেল ৪টা ৩৫ মিনিটে ভেতর থেকে দরজা খুলে দেওয়া হয়। রাত ৮টার দিকে নতুন মাদক এলএসডি, আইস ও বিদেশি মদসহ পরীমনিকে আটক করে র‌্যাব সদরদফতরে নেওয়া হয়।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর