৩৩৩ নম্বরে ফোন, খাদ্য সহায়তা পেল ৪০ পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে সহায়তা পেয়েছে করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ৪০ পরিবার।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত উপজেলা কমপ্লেক্সের সামনে তাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।

প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল, ১ লিটার করে তেল, ২ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১কেজি ডাল, ২টি সাবান ও ২ টি মাস্ক দেয়া হয়।

খাদ্য সহায়তা বিতরণের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান (নাছিমা মুকাই আলি), উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা শাহানুর জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা আফরিন, উপজেলার ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মান্না প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে.এম ইয়াসির আরাফাত বলেন, ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তার জন্য আবেদন করলে ৪০টি পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

মোঃ রাসেল আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর