দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৬৪ জনের, যা একদিনে সর্বোচ্চ। শনাক্ত হয়েছেন ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জন। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৯০২ জনে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।
এর আগে বুধবার ২৪১, মঙ্গলবার ২৩৫, সোমবার ২৪৬, রোববার ২৩১, শনিবার ২১৮ ও শুক্রবার ২১২ জনের মৃত্যু হয়।
বার্তবাজার/পি