রাজশাহীর চারঘাটে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত বৃদ্ধা মৃত ওহাব আলীর স্ত্রী আনেকা বেগম (৫৮)।
জানাযায়, উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোহননগর গ্রামের মৃত ওহাব আলীর স্ত্রী আনেকা বেগম (৫৮) বেশ কিছুদিন থেকেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকায় ও সম্প্রতি স্ট্রোক করার কারণে মানসিক ভারসাম্য হারিয়েছেন এই বৃদ্ধা। তবে বৃহস্পতিবার (৫ আগস্ট) আত্মহত্যার আগে স্বজনদের সাথে মনোমালিন্য হলে মানসিক চাপ সহ্য করতে না পেরে সকাল ৯টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী বুলবুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনিয়র সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেল (এএসপি) প্রণব কুমার ও চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, মানসিক ভারসাম্যহীন ঐ নারী নিজে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা নিশ্চিত করেছে। এ ঘটনায় কাউরো অভিযোগ না থাকায় লাশ দাফনে কোনো আইনি জটিলতা নেই।
মোঃনবী আলম/বার্তা বাজার/এসবি