ধামইরহাটে শিল্প উদ্যোক্তাদের মাঝে বিআরডিবির স্বল্পসুদে ঋণ বিতরণ

নওগাঁর ধামইরহাটে পল্লী উন্নয়ন দপ্তরের (বিআরডিবি) সমিতিভুক্ত সদস্যদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত ঋণ প্রনোদনার আওতায় স্বল্পসুদে ৩৯ লাখ টাকা ঋণ বিতরণকরা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বিআরডিবি হলরুমে করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের ৪ পার্সেন্ট সুদ হারে এই ঋণ প্রদান করা হয়। সমিতির ৩৯ জন সদস্যদের প্রত্যেককে ১ লাখ টাকা করে এসএমই ঋন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ধামইরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আজাহার আলী।

এসময় ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গনপতি রায়ের সভাপতিত্বে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল হক, উপজেলা কেন্দ্রীয় কৃষক সমবায় সমিতি (ইউসিসি)’র সভাপতি আব্দুল জব্বার, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী আলাল হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

ধামইরহাট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার জানান, করোনায় যেসকল ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন পল্লী এলাকার সেই সকল প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষে এই ঋণ বিতরন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ৪ পার্সেন্ট সুদ হারে ক্ষতিগ্রস্তরা ১ লাখ থেকে চাহিদা মাফিক ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। দুই বছরে ১৮ মাসের সহজ কিস্তির মাধ্যমে তা পরিশোধ করতে পারবেন।

রেজুয়ান আলম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর