পরীমণি ২০১৬ সাল থেকেই মাদকাসক্ত: র্যাব
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত বলে জানিয়েছেন র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আয়োজিত সাংবাদিক সম্মেলনে এসব কথা জানান, এলিট ফোর্সটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, গ্রেফতারকৃত শামসুর নাহার স্মৃতি ওরফে স্মৃতিমণি ওরফে পরীমণি ২০১৬ সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন। মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর লক্ষ্যে বাসায় তিনি একটি মিনিবার স্থাপন করেছেন। মিনিবার থাকায় তার ফ্ল্যাটে ঘরোয়া পার্টি আয়োজন পরিপূর্ণ পেত।
খন্দকার আল মঈন আরো বলেন, গ্রেফতার মো. নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন প্রকার মাদকের সরবরাহ করত এবং পার্টিতে অংশ নিত বলে গ্রেফতাররা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
বার্তাবাজার/পি