কক্সবাজারে বিজিবি’র ৪ লক্ষ ইয়াবা উদ্ধার

বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন এর রেজুপাড়া বিওপি ৪ লক্ষ ১০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে; যার দাম ছিল প্রায় ১২ কোটি ৩০ লক্ষ টাকার মত।

বিজিবি’র একটি সূত্র থেকে জানা যায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) ভোর রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুপাড়া বিওপি’র একটি চৌকষ আভিযানিক দল বিওপি হতে আনুমানিক ৩ কিঃ মিঃ দক্ষিণ দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ২নং রত্নাপালং ইউনিয়নের করাইবুনিয়া নামক স্থানে ইয়াবা ব্যবসায়ীদের পাচারকৃত বিপুল পরিমান ইয়াবা লুকিয়ে রাখার খবর গোয়েন্দা সূত্রে জানতে পেরে হানা দেয়।

উক্ত স্থানে ব্যাপক তল্লাশী করে পাহাড়ে লুকানো বস্তাভর্তি ৪১ কার্ট (প্রতি কার্টে ১০,০০০ পিস) সর্বমোট ৪,১০,০০০ (চার লক্ষ দশ হাজার) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৩০ লক্ষ টাকা।

তবে উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরত আসার সময় চোরাকারবারীরা দলবলসহ দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করে। এতে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

তবে উদ্ধারকৃত বার্মিজ ইয়াবা নিয়ে বিওপিতে ফেরত আসার সময়ে চোরাকারবারীরা দেশীয় অস্ত্র, লোহার রড এবং রামদা নিয়ে টহলদলের উপর আকষ্মিকভাবে আক্রমণ করার চেষ্টা করে। এ সময় বিজিবি টহলদল কৌশলগত অবস্থান গ্রহণ করে চোরাকারবারীদের লক্ষ্য করে গুলি করে। এতে চোরাকারবারীরা দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

বার্তা বাজার/এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর