কুড়িগ্রামের রৌমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল সাড়ে ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে শেখ কামালকে নিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ, বাদ জোহর সকল ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং সকল সরকারি ভবনসমুহে দৃষ্টিনন্দন ব্যনার প্রর্দশন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান, রৌমারী সার্কেল সহকারী পুলিশ সুপার এইচএম মাহফুজার রহমান, রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ।
এসময় উপস্থিত আরো ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী সেকবর আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদৎ হোসেন, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, বন্দবেড় ইউপি চেয়ারম্যান আলহাজ¦ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন প্রমুখ।
ইয়াছির আরাফাত নাহিদ/বার্তা বাজার/এসবি