নীলফামারীতে বঙ্গবন্ধুর পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালিত হয়। এতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নীলফামারী পৌরসভা, জেলা আওয়ামীলীগ, জেলা ক্রীড়া সংস্থা।
পরে ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহিদ মাহমুদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফিজুর রশিদ মঞ্জু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী প্রমুখ।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তা বাজার/এসবি