ধোবাউড়ায় শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন

ধোবাউড়ায় শেখ কামালের জন্মদিন পালন । ছবি: বার্তা বাজার

ময়মনসিংহের ধোবাউড়ায় বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন করা হয়েছে।

বৃহস্পতিবার(৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন এবং ধোবাউড়া থানার উদ্যোগে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্থপক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি(ভারপ্রাপ্ত) মোজাম্মেল হোসাইন, সহকারী কমিশনার(ভূমি) মাহমুদা হাসান,অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,অধ্যক্ষ হেলাল উদ্দিন,ওসি(তদন্ত) জালাল উদ্দিন, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।

আনিসুর রহমান /বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *