লক্ষ্মীপুরে রেশনিং পদ্ধতিতে শেখ মনি ফুড ব্যাংকের উদ্বোধন
লক্ষ্মীপুরে রেশন কার্ডের পদ্ধতিতে শেখ মনি ফুড ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া ব্যক্তিগত উদ্যোগে রেশনিং পদ্ধতিতে এ ফুড ব্যাংকটি চালু করা হয়।
বৃহস্পতিবার (৫ আগস্ট) যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির নামে ৫০০ জন নারী-পুরুষের মাঝে ফুড ব্যাংকের খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সদর উপজেলার দালাল বাজারে অসহায় নারী-পুরুষের মাঝে রেশন কার্ড ও খাদ্য সহায়তা বিতরনের মাধ্যমে ফুড ব্যাংকের কার্যক্রম শুরু করেন তিনি।
জানা গেছে, শেখ মনি ফুড ব্যাংক থেকে সদর, রামগঞ্জ, রায়পুরের বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন নারী-পুরুষ রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এরমধ্যে ৫ কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, তেল, পেঁয়াজ ও লবণ রয়েছে। প্রতি সপ্তাহে একবার করে কার্ডধারীদের খাদ্য সহায়তা দেওয়া হবে।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় বায়েজীদ ভূঁইয়া করোকালীন অসহায়দের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় শেখ মনি ফুড ব্যাংক চালু করে রেশনিং পদ্ধতিতে খাদ্য সহায়তা বিতরণের উদ্যোগ নেন।
যুবলীগ নেতা বায়েজীদ ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় যুবলীগের নেতৃত্বে সারাদেশে যুবলীগ মানবিক সংগঠন হিসেবে পরিচিত। করোনাকালীন আমার নিজ উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। বিনামূল্যে করোনা আক্রান্তদের অক্সিজেন সেবায় আমার টিম কাজ করছে। এসব কাজ অব্যাহত থাকবে।
শাকের মোহাম্মদ রাসেল /বার্তা বাজার/এসবি