নাগেশ্বরীতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

নাগেশ্বরীতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন। ছবি: বার্তা বাজার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ জন্মবার্ষিকী পালন করা হয়।

বৃহস্পতিবার (৫ আগস্ট ) বাংলাদেশের ক্রিড়া ও সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা, দোয়া মাহফিল ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার নূর আহমেদ মাছুমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামান, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হক সুমন, যুব উন্নয়ন অফিসার মনজুর আলম, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লি বিদ্যুৎ সমিতির নাগেশ্বরী জোনাল অফিসের ডিজিএম আতিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ নবিউল হাসান প্রমুখ।

লতিফুর রহমান লিংকন/বার্তা বাজার/এসবি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *