রবিবার বন্ধ থাকছে ব্যাংক

আগামী ৮ আগস্ট ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য জানা যায়। রোববার বন্ধ থাকলেও সোমবার ও মঙ্গলবার ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউনের আওতায় সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে গত মঙ্গলবার চলমান বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে ১০ই আগস্ট পর্যন্ত করছে সরকার।

করোনা প্রতিরোধে প্রতি রবি ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি দিনগুলোতে আড়াইটা পর্যন্ত ব্যাংক খোলা থাকে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর