পরীমনির আটক হওয়ার ঘটনায় যা বললেন জায়েদ খান

মাদক ও পর্নোগ্রাফির অভিযোগে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার কথিত চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে গ্রেফতার করেছে র‍্যাব।

তাদের আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

সেখানে তিনি লিখেন, অপরাধী শিল্পকে ব্যবহার করে মাত্র। তবে প্রকৃত শিল্পীরা কখনো খারাপ হতে পারে না। দুয়েকজনের কারণে সকলকে খারাপ ভাবা কাম্য নয়।

নজরুল ইসলাম রাজের হাত ধরেই গ্ল্যামার জগতে প্রবেশ করেন পরীমনি। ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়িকা হিসেবে অভিষেক হয় পরীমনির। সেই সিনেমায় নায়ক হিসেবে ছিলেন জায়েদ খান।

উল্লেখ্য, বুধবার রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‍্যাব। তার বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করে র‍্যাব। এরপর রাতে ১০ টা ১৫ মিনিটে তাকে আটক করে র‍্যাব।

এদিন রাতেই প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে র‍্যাবের সদস্যরা।

জানা যায়, প্রতারণা ও পর্নো ব্যবসায় নজরুল রাজ সেমি ও কাঁকন নামের দুই তরুণীকে ব্যবহার করতেন। এই দুই তরুণীকে ব্যবহার করে ব্ল্যাকমেইলিংয়ের কাজ করতেন তিনি।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর