গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

গাইবান্ধায় দুর্বৃত্তদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন (৩৮) নিহত। বুধবার (৪ আগস্ট) রাতে জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লিখন শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে ও গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

জানা যায়, গতকাল বুধবার (৪ আগস্ট) দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় ডেভিড কোম্পানি পাড়ার শরিফের দোকানে আম কিনতে যায়। আম কেনার সময় শরীফের সাথে বাকবিতণ্ডা হয় লিখনের। পরে লিখনের সাথে শরীফের হাতাহাতি হলে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। এরপর রাতে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরও কয়েকজন মিলে লিখনকে মারপিট করে। এতে গুরুতর আহত হয় লিখন।

পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

সুমন মিয়া/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর