পুঁজিবাজারে লেনদেন সন্তোষজনক

করোনার দরুণ এতদিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। সকালে লেনদেন শুরুর পর থেকেই ঊর্ধ্বমুখী দেখা যায়। সকাল হতে এখন পর্যন্ত প্রায় সাড়ে ১২০০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে।

প্রধান সূচক ডিএসইএক্স আরও ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান নিয়েছে ৬ হাজার ৫৮১ পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৯২টির এবং অপরিবর্তিত আছে ৩৬টির দাম।

দাম বৃদ্ধির শীর্ষে থাকা শেয়ারের মধ্যে আছে- ঢাকা ডায়িং, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, অলটেক্স, ওরিয়ন ফার্মা, সিমটেক্স, মালেক স্পিনিং, উসমানিয়া গ্লাস শিট, সেন্ট্রাল ফার্মা।

দাম হারানোর দিক দিয়ে শীর্ষে আছে- পিপলস লিজিং, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাইফপাওয়ার, ওয়ান ব্যাংক, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, জনতা ইন্সুরেন্স।

এদিকে টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ২০ প্রতিষ্ঠানের তালিকায় আছে, ওরিয়ন ফার্মা,সাইফ পাওয়ার, আইএফআইসি ব্যাংক, ফার কেমিক্যাল, মালেক স্পিনিং, বেক্সিমকো, জিপিএইচ ইস্পাত, ম্যাকসন্স স্পিনিং, অ্যাপোলো ইস্পাৎ।

ডিএসই সোমবার (২ আগস্ট) এর লেনদেনে ৩টি রেকর্ড করে। দিনশেষে বাজার মূলধন ও প্রধান দুটি সূচক ডিএসইএক্স ও ডিএস-৩০ রেকর্ড উচ্চতায় উঠে যায়। পরদিন মঙ্গলবার প্রধান সূচকে ৫১ পয়েন্ট যোগ হয় এবং লেনদেন ছাড়ায় প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকার মত।

লকডাউনের মধ্যে সীমিত পরিসরে শেয়ারবাজার চালু থাকলেও সন্তোষজনক লেনদেনের কারণে চাঙা রয়েছে পুঁজিবাজারের পরিবেশ। দেশে পুরোদমে চলছে ভ্যাকসিন কার্যক্রম এবং এটি বিনিয়োগকারীদের আশাবাদী করে তুলছে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার। ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজারে মূলধন ছাড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। যা এ যাবতকালে পুঁজিবাজারে এটিই সর্বোচ্চ মূলধন।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর