শুক্রবার থেকে খুলবে শিল্পকারখানা, চলবে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে দেশে চলমান কঠোর বিধিনিষেধের মেয়াদ ১০ আগস্ট পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ৫ আগস্ট (বৃহস্পতিবার) রাত ১২টা থেকে ১০ আগস্ট (মঙ্গলবার) রাত ১২টা পর্যন্ত এ বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হলো।

তবে শিল্পকারখানা ও অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলকে বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। আগামীকাল শুক্রবার (৬ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে শিল্পকারখানা খুলবে ও অভ্যন্তরীণ রুটে চলবে সব ফ্লাইট।

গত ১ আগস্ট থেকে রফতানিমুখী শিল্পকারখানা খুলে দিয়েছে সরকার। তবে বন্ধ রয়েছে দোকানপাট, শপিংমল, গণপরিবহন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর