বগুড়ায় করোনায় আরো ১১ জনের মৃত্যু

সিভিল সার্জনের কার্যালয়, বগুড়া। ছবি- বার্তা বাজার।।

বগুড়ায় গত ২৪ ঘন্টায়(৪ আগস্ট) সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গে মৃত্যু হয়েছে ৫ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৫ জন।

বিষয়টি নিশ্চিত করছেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান।

করোনায় নিহত বগুড়ার বাসিন্দারা হলেন, সদরের রুপ কুমার সাহা (৫২), শেরপুর উপজেলার রেহেনা (৪৫), শাজাহানপুর উপজেলার অজুফা (৪৫), সারিয়াকান্দি উপজেলার তুলি (৫৫)। বাকি ২ জন বগুড়ার বাহিরের জেলার বাসিন্দা।

ডাঃ মোস্তাফিজুর রহমান জানান, বগুড়ার সরকারি-বেসরকারি হাসপাতালে ৫৯৮টি নমুনার মধ্যে ১০৫ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ১৭.৫৫℅।

উপজেলা ভিত্তিক বিশ্লেষণে আক্রান্ত, বগুড়া সদরে ৫৯ জন, শেরপুরে ৭ জন, সোনাতলায় ৬ জন, কাহালুতে ৩ জন, গাবতলীতে ১ জন, শাজাহানপুরে ৯ জন, শিবগঞ্জে ৭ জন, সারিয়াকান্দিতে ৪ জন, আদমদিঘীতে ৩ জন, দুপচাঁচিয়ায় ৩ জন, নন্দীগ্রামে ৫ জন, ধুনটে ১ জন।

তিনি আরো জানান, এ পর্যন্ত বগুড়ায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৭৯ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৫৮ জন।

বর্তমানে বগুড়ার বিভিন্ন হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্সে ৫০৩ জন করোনায় আক্রান্ত রোগী ভর্তি আছে। এর মধ্যে শজিমেকে- ২২৮ জন, মোহাম্মাদ আলী হাসপাতালে – ১৬৯ জন, টিএমএসএস হাসপাতালে – ৮৬ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে – ২০ জন।

খালিদ হাসান/বার্তাবাজার/পি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *