শেখ কামালের জন্মদিনে বনানী কবরস্থানে এমপি হাবিবের পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন ঢাকা-১৮আসনের সাংসদ হাবিব হাসান।
বৃহস্পতিবার(৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-১৮ আসনের সাংসদহাবিব হাসান তার দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
শহীদ শেখ কামাল বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলেন এবং শাহাদাত বরণের সময় বাংলাদেশকৃষক শ্রমিক আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন জাতীয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টশাহাদাত বরণের সময় তিনি সমাজ বিজ্ঞান বিভাগের এমএ শেষ পর্বের পরীক্ষা দিয়েছিলেন।
১৯৪৯ সালের ৫ই আগস্ট তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাত বরণ করেন শেখ কামাল।
বার্তাবাজার/পি