করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়েছে। ১০ আগস্টের পর থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবে ট্রেন।
বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
১১ আগস্ট থেকে চলবে ৫৭ জোড়া ট্রেন। এর মধ্যে ৩৮ জোড়া আন্তঃনগর ও ১৯ জোড়া মেইল-কমিউটার। অনলাইনে পাওয়া যাবে ট্রেনের টিকিট। অর্ধেক আসন ফাঁকা রেখে চলবে ট্রেনগুলো।
এদিকে বাংলাদেশ রেলওয়ে থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-
* অনলাইনে বিক্রি হবে ট্রেনের টিকিট। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে ক্রয় করতে হবে। টিকিট কাউন্টার বন্ধ থাকবে।
* যাত্রার পাঁচদিন আগে সব অগ্রিম টিকিট ক্রয় করতে পারবেন। অনলাইনে ক্রয়কৃত টিকিট ফেরত দেওয়া যাবে না।
* কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। আসনবিহীন টিকিট বিক্রয় বন্ধ থাকবে।
* ট্রেনে ভ্রমনিচ্ছুক যাত্রীদের নিজ নিজ টিকিট নিশ্চিত করেই কেবল ট্রেনে ভ্রমণ করতে হবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। মাস্ক ব্যতীত কোনো যাত্রীকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
বার্তা বাজার/নব